ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ

  • আপলোড তারিখঃ 21-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 209803 জন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

স্পোর্টস ডেস্ক >>


নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। বুধবার (২১ আগস্ট) সচিবলায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


পরিচালক নির্বাচিত হওয়ার আগে বিসিবির বৈঠকে যোগ দেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভায় কমপক্ষে ৯ জনের উপস্থিত থাকার কথা।


বোর্ড সভায় পরিচালকের মধ্যে ছিলেন কাজী ইনাম, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন ও সালাউদ্দিন চৌধুরী। আগেই পদত্যাগ করেন জালাল ইউনুস। এছাড়া আমন্ত্রণ পাননি আহমেদ সাজ্জাদুল আলম ববি।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?