ঢাকা | বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ

  • আপলোড তারিখঃ 22-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 222066 জন
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছবির ক্যাপশন: ..........................
ad728

মো. জাহিদুর রহমান:


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নতুন চেয়ারম্যান হলেন দেশের বরেণ্য ও দুরদর্শী ব্যাংকার রাষ্ট্রায়ত্ব রুপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। 

এস আলমের মালিকানা ছাড়াতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে পাঁচজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।  এর ফলে তিনি এ ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হলেন। 

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ সালে  সোনালী ব্যাংকের এমডি হয়েছিলেন। এরপর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদেও কাজ করেছেন। ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।ই

ইসলামী ব্যাংকের নতুন এ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) করেন। এরপর ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছিলেন তিনি। ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।

এর আগে তিনি ছাড়াও আর চারজনকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

বাংলাদেশ ব্যাংকের গভনর্র ড. আহসান এইচ মনসুর বৃহস্পতিবার (২২ আগস্ট) নিয়োগ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।এর আগে বুধবার সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক পিলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?