বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমন যানজটের চিত্র লক্ষ করা যায়। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, “যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তবে কী কারণে যানজটের সৃষ্টি হয়েছে তা জানা নেই। যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি।”