ঢাকা | বঙ্গাব্দ

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 53979 জন
দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক 


মাত্র দুই দিনের ব্যবধানে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট ঢাকায় চার দিনের সফরে আসবেন। এরপর ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।


৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পাকিস্তান দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবনে সক্রিয় হয়েছে। এর অংশ হিসেবে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এবার ইসহাক দারের সফরে রাজনৈতিক ঘনিষ্ঠতা ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে।


জাম কামাল খান ও ইসহাক দারের পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ঢাকায় আসতে পারেন। তিনি যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে অংশ নেবেন, যা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। বাংলাদেশের পক্ষ থেকে এ বৈঠকে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।


পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফরকে রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২৪ আগস্ট তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। জানা গেছে, এ ধরনের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের নজির সাম্প্রতিক ইতিহাসে নেই।


বৈঠকে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়সহ একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সাম্প্রতিক সফরের পর কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তির খসড়া বিনিময় হয়েছে। অনুমোদন পেলে ইসহাক দারের সফরেই এই চুক্তি স্বাক্ষর হতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?