ঢাকা | বঙ্গাব্দ

ইউপি সদস্যকে ধাওয়া, প্রতিবাদে মোহনগঞ্জে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 14-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 230513 জন
ইউপি সদস্যকে ধাওয়া, প্রতিবাদে মোহনগঞ্জে মানববন্ধন ছবির ক্যাপশন: কুড়িগ্রাম জেলায় চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য শাহ আলমকে ধাওয়া দেওয়ার প্রতিবাদে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ad728

কুড়িগ্রাম জেলায় চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য শাহ আলমকে ধাওয়া দেওয়ার প্রতিবাদে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোহনগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।বুধবার সকাল ১০.০০ ঘটিকার সময় মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ও দলিল লেখক  শাহ আলম গত সোমবার সকালে  অফিসিয়াল কাজে রাজিবপুর উপজেলা সাব-রেজিষ্ঠার অফিসে আসেন। উল্লেখ্য, গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের ভোট না করে ঘোড়া মার্কার ভোট করায়, আনারস প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যানের কিছু অনুসারীরা ওয়ার্ড সদস্য শাহ আলমকে ধাওয়া দেয়।এরই প্রতিবাদে মোহনগঞ্জ বাসী মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় মানববন্ধন করেন। এসময়ে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাত্তার জিহাদি, আওয়ামী লীগের নেতা হারুন-অর-রশীদ ও ভুক্তভোগী শাহআলম মেম্বর।


নিউজটি পোস্ট করেছেনঃ BANGLADESH SHOMACHAR

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?