২০২৪ সালের জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে প্রায় একটা বছর। এখন সর্বত্র আলোচনা হচ্ছে আগামী নির্বাচন কবে, কীভাবে হবে। আর তা নিয়ে বিভিন্ন
রাজনৈতিক দলের মধ্যে নিয়মিতই হচ্ছে আলোচনা,
সমালোচনা, বৈঠক। আর এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে তা হচ্ছে পিআর নিয়ে বিতর্ক।
কয়েকটি ছোট ও মাঝারি মানের রাজনৈতিক
দল পিআরে নির্বাচনের
কথা বললেও বিএনপির
মতো বড় দল এ বিষয়ে একমত হতে পারছে না।
এ বিষয়ে বিএনপির
স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু পিআর ইস্যু নিয়ে যদি কেউ দেশের মানুষের গণতান্ত্রিক আকাক্সক্ষার বিরুদ্ধে দ্বন্দ্বের
সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী নয় বরং তারা ব্যক্তি ও দলীয় স্বার্থকেই বড় করে দেখে। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।