(মোঃ মাসুদুর রহমান)
দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মার গাজীপুর টঙ্গীস্ত সিনিয়র মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন( ফারিয়া )কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, টঙ্গী চেরাগ আলী ফারিয়ার সাবেক সফল সভাপতি, বর্তমান উপদেষ্টা সিরাজুল ইসলাম পদোন্নতি পেয়ে এরিয়া সেলস এক্সিকিউটিভ পদে স্থলাভিষিক্ত হওয়ায় চেরাগ আলী ফারিয়ার পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। গত ৩০ জুন রোজ রবিবার টঙ্গী চেরাগ আলী বি সি ডি এস টঙ্গী পূর্ব পশ্চিম উপ শাখার কার্যালয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেরাগ আলী ফারিয়ার সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেরাগ আলী ফারিয়ার প্রধান উপদেষ্টা, গাজীপুর জেলা বিসিডিএস আহ্বায়ক সদস্য এম এ লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেরাগ আলী ফারিয়ার উপদেষ্টা নাজিম উদ্দিন, গাজীপুর মহানগর ফারিয়ার সহ-সভাপতি, চেরাগ আলী ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন বিপ্লব, গাজীপুর মহানগর ফারিয়ার সহ-সভাপতি, চেরাগ আলী ফারিয়া সিরিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম, কেন্দ্রীয় ফারিয়ার প্রচার সম্পাদক, গাজীপুর মহানগর ফারিয়া ও চেরাগ আলী ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান। অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চেরাগ আলী ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদ,অর্থ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক নুর আমিন, সহ-সাধারণ সম্পাদক দারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ,সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দিন, সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, শাহাদাত হোসেন,আলমাস হোসেন, মাহবুব আলম, তানভীর আহমেদ, সহ চেরাগ আলী ফারিয়ার এরিয়াধীন কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। অনুষ্ঠানে বক্তাগণ মোঃ সিরাজুল ইসলামের কর্মময় জীবনের ভূয়সি প্রশংসা করেন এবং আগামী দিনের ভবিষ্যতে সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি কর্মজীবন করার লক্ষ্যে সকলে শুভেচ্ছা শুভকামনা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় ফারিয়ার সহ-সাধারণ সম্পাদক চেরাগ আলী ফারিয়ার উপদেষ্টা সিরাজ উদ্দিন তার বক্তব্যে চেরাগ আলী ফারিয়ার সকলকে সাধুবাদ জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় কর্মজীবনে প্রিয় সকল কর্মীদের প্রতি তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের একপর্যায়ে সিরাজুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি চেরাগ আলী ফারিয়ার উপদেষ্টা এম এ লতিফ সহ চেরাগ আলী ফারিয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মী শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে চেরাগ আলী ফারিয়ার নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চেরাগ আলী ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি শূন্য পদটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয় চেরাগ আলী ফারিয়ার সহ-সভাপতি ইমরান হোসেন বিপ্লব কে। এবং সেই সাথে সহ-সভাপতি ইমরান হোসেন বিপ্লবের শূন্যস্থানে মাহবুব আলমকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সর্বসম্মতিক্রমে উক্ত সিদ্ধান্ত পত্র ঘোষণা করেন উপদেষ্টা নাজিমুদ্দিন।