ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র এবং ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দী

  • আপলোড তারিখঃ 06-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 224838 জন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র এবং ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দী ছবির ক্যাপশন: ..........................................................................................
ad728
আ. হাকিম, কুড়িগ্রাম
  
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র এবং ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় ৪১টি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্রের পাশাপাশি ধরলা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে ।
 
ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অপরদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করায় তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা।

বন্যা কবলিত হয়ে পড়েছে নদ-নদী তীরবর্তী ৪১টি ইউনিয়নের নিম্নাঞ্চলের দুই শতাধিক গ্রাম। স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যমতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় থাকলেও কুড়িগ্রাম জেলা প্রশাসনের হিসাব মতে দুর্যোগ কবলিত হয়েছে ৬২ হাজার দুইশ মানুষ।

শনিবার (৬ জুলাই) সকাল ৯টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৬৮ সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে এবং দুধকুমার নদের পানি বেড়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র।

বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বানভাসি পরিবারগুলো বসতবাড়িতে বাঁশের মাচান, নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়ে দুর্ভোগকে সঙ্গী করে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশ পরিবারে ৫দিন ধরে চুলা জ্বলছে না। চারণভূমি তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের তীব্র সংকটে গবাদিপশু নিয়ে সংকটে পড়েছে বানভাসীরা।

বানভাসীদের অনেকেই গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বন্যা আশ্রয়কেন্দ্রে কষ্টে দিন কাটাচ্ছে। গ্রামাঞ্চলের কাঁচা-পাঁকা সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছ।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?