ঢাকা | বঙ্গাব্দ

রাজধানী গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 29-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 204358 জন
রাজধানী গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক >>


রবুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানী গুলশান-১ এর একটি বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়।


ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। এর পর থেকে টিপু মুনশিও আত্মগোপনে ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?