ঢাকা | বঙ্গাব্দ

মৌলভীবাজারে সাবেক পরিবেশমন্ত্রীসহ আ.লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপলোড তারিখঃ 27-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 207574 জন
মৌলভীবাজারে সাবেক পরিবেশমন্ত্রীসহ আ.লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

মৌলভীবাজার  প্রতিনিধি >>


মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

৯ বছর পর বিএনপির মিছিলে হামলার অভিযোগে মৌলভীবাজারে সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।

মামলাটি দায়ের করেন যুবদল নেতা নুরুল ইসলাম তাফাদার । মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও আজির উদ্দিন, সাবেক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, অধ্যক্ষ এ.কে.এম. হেলাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, এস এম জাকির হোসেন, সাদ্দাম হোসেন, পৌর কাউন্সিলর আবুল হাশিম স্বপন, মান্না মিয়া, সুমন আহমদ, ফরহাদ হোসেন, জুনায়েদ আহমদ, এমরান আহমদ, ছয়দুল ইসলাম, মুমিনুল হক টনি, আলী হোসেন, আলী, জসিম উদ্দিন, হাসান আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, কবির আহমদ, ইসলাম উদ্দিন, সুরমান আলী, রিপন আহমদ, ছমর উদ্দিন, বাবু মিয়া, সুমন আহমদ, কামাল আহমদ, জালাল আহমদ, ইয়াছিন আলী, অ্যাডভোকেট গোপাল দত্ত, পরাগ আহমদ, এমদাদুল হক সজল, রিফাত আহমদ, ইমাম উদ্দিন ও ফয়ছল আহমদ।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?