ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে শিবচরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ 28-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 203707 জন
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে  শিবচরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: ................................................................
ad728

জেলা প্রতিনিধি, মাদারীপুর >>



মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল দাবী করে সংবাদ সম্মেলন করলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাজাহান মোল্লা ওরফে সাজু মোল্লা। গত ২৭শে আগস্ট সন্ধ্যা সাতটার দিকে শিবচরের মাদবরচর ইউনিয়নের মোল্লা বাজারে বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



 সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে যত গুম, খুন,সহ  বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের সময়  স্বৈরাচারী শেখ হাসিনা যে  গণহত্যা করেছে সে হত্যার বিচার অন্তবর্তী  সরকারের কাছে দাবী করি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল  নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। আন্দোলনে যারা  এখনো যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন  তাদের সু  চিকিৎসার জন্য  সরকারের কাছে দাবি জানান।  এবং এই আন্দোলনে আহতদের অবস্থা বিবেচনায় সর্বদা তার দল বিএনপি খোঁজ খবর নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বর্তমান অন্তবর্তী  সরকারের কাছে আরও দাবী করেন অবিলম্বে যাতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় কারন গত পনেরো বছর আওয়ামী লীগের অপশাসনের কারনে দেশ অনেক পিছিয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরন করেছে। এ সময় আরোও উপস্থিত ছিলেন  স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ  আলিম নিরবল, মো.খলিল মোল্লা, মো. রতন মোল্লা, , স্বপন মোল্লা, রিপন মোল্লা, তপন মোল্লা, সেলিম মোল্লা অন্যান্য ব্যক্তিবর্গ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ  সমাচারের জেলা প্রতিনিধি মাসুদুর রহমান  , চ্যানেল এস এর নাজমুল হাসান, রাজধানী টিভির সিনিয়র রিপোর্টার শাহীন মিয়া ও জাভেদ মাহমুদ জুয়েল।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?