ঢাকা | বঙ্গাব্দ

মেসির টানা পঞ্চম জোড়া গোল, ফ্রি কিকে ইতিহাস গড়লেন

  • আপলোড তারিখঃ 13-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 58826 জন
মেসির টানা পঞ্চম জোড়া গোল, ফ্রি কিকে ইতিহাস গড়লেন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অমিত হাসান

মেজর লিগ সকারে (এমএলএস) যেন নিজের রাজত্ব প্রতিষ্ঠা করে ফেলেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে মাঠে নামা মানেই যেন জোড়া গোল। এবারও ব্যতিক্রম নয়। ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে টানা পঞ্চমবারের মতো জোড়া গোল করলেন মেসি। পাশাপাশি ফ্রি কিক থেকে গোল করে পৌঁছে গেলেন নতুন এক উচ্চতায়।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে জয় পায়। ম্যাচের দুই গোলই করেন মেসি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে তাঁর জোড়া গোলের রেকর্ড। এর আগে মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।

এই ম্যাচের  ১৭ মিনিট সময়ে প্রথম গোল ফ্রি কিক থেকে। দুর্দান্ত নিচু শটে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান মেসি। মানবপ্রাচীরের মাঝ দিয়ে এই গোলটি যেন মেসির ‘সেট-পিস’ প্রতিভার মুকুটে আরেকটি পালক।

দ্বিতীয় গোল ৬২ মিনিটে। ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের ব্যাকপাস থেকে ভুলে বল চলে আসে মেসির পায়ে। কাছ থেকে কোনো ভুল না করে সহজেই গোলটি করেন তিনি।

এই ম্যাচে ফ্রি কিক থেকে গোল করে মেসি তাঁর ফ্রি কিক গোলের সংখ্যা নিয়ে যান ৬৯-এ। এতে তিনি পিছনে ফেলেছেন ব্রাজিলের মার্কোস আসুনসিও (৬৮)-কে। বর্তমানে ফ্রি কিক থেকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি আছেন চতুর্থ স্থানে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?