বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে সরকারি চাকরিতে প্রবেশের জন্য বিভিন্ন সরকারি সংস্থা, অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে খুব বেশি সার্কুলার আসছে না। একইসাথে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাও বেশ কয়েক সপ্তাহ ধরে বন্ধ বা একেবারেই কম হচ্ছে। এতে বিপাকে পড়তে হচ্ছে দেশের লাখো চাকরিপ্রার্থী বেকার জনগোষ্ঠীকে।
বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরি এখনো বেকার তরুণদের জন্য একটা স্বপ্নের বিষয়। নিয়োগ পরীক্ষাগুলোতে দেখা যায় এক আসনের বিপরীতে শতশত চাকরি প্রত্যাশীকে পরীক্ষা দিতে।
একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত পড়াশোনা শেষ করা তরুণদের থেকে নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়, যারা পরবর্তীতে সরকারি অফিসগুলোকে সক্ষম ও কার্যকরী করে তোলে।
এই মুহূর্তে নতুন বাংলাদেশ গড়ার জন্য দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করি, যা দেশের অগ্রগতিতে সহায়ক হতে পারে। সুতরাং, নিয়োগ পরীক্ষা ও সার্কুলার পুনরায় শুরু করার মাধ্যমে এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা উচিত।
অমিত হাসান
শিক্ষার্থী, ঢাকা কলেজ