ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরের কালীগঞ্জে ভারী বৃষ্টিতে রাস্তা ভেঙে পুকুরে পড়ার আশঙ্কা

  • আপলোড তারিখঃ 31-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 57261 জন
গাজীপুরের কালীগঞ্জে ভারী বৃষ্টিতে রাস্তা ভেঙে পুকুরে পড়ার আশঙ্কা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অমিত হাসান


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজপাড়া বাগদীরটেক এলাকায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পুকুর পাড়ের পাশ দিয়ে যাওয়া অরক্ষিত রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগদীরটেক মসজিদ থেকে শিমুলতলাগামী সংযোগ সড়কটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। পুকরের পাড় ঘেঁষে থাকা এই রাস্তায় প্যালাসাইডিং না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ ধরনের ধস দেখা দেয়। তবে এবার তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ঝুঁকিতে পরেছে রাস্তার পাশের মসজিদ ও সামাজিক কবরস্থানও।

এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই তারা রাস্তাটির সুরক্ষার দাবিতে স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়ে আসছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়েই আমরা হাট-বাজার, স্কুল-কলেজ, হাসপাতালে যাই। এখন রাস্তা ভেঙে গেলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

দ্রুত প্যালাসাইডিংসহ পূর্ণাঙ্গ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় বর্ষা শেষ না হতেই পুরো রাস্তা পুকুরের গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?