ঢাকা | বঙ্গাব্দ

রংপুরে আনসার-ভিডিপি'র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন ও ভিডিপি প্রশিক্ষণে ক্লাস গ্রহণ

  • আপলোড তারিখঃ 09-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19047 জন
রংপুরে আনসার-ভিডিপি'র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন ও ভিডিপি প্রশিক্ষণে ক্লাস গ্রহণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


এ কে খান পিভিএম :


​বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা ও থানা আনসার সদস্যদের ১৪ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের ৭ম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল, ৯ ডিসেম্বর মঙ্গলবার, রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণের শুভ সূচনা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪ দিনের প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল পিভিএম ও বিভিএমএস।

​তিনি তাঁর বক্তব্যে আনসার-ভিডিপি'র ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, "শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ প্রগতির চালিকা শক্তি এবং জাতীয় উন্নয়ন সমৃদ্ধির চাবিকাঠি।" উপমহাপরিচালক আবদুল আউয়াল আরও বলেন, প্রশিক্ষিত ও দক্ষ জনবল দেশ ও জাতির মহামূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও বৃহত্তর আর্থ-সামাজিক স্বার্থে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পেশাগত দক্ষতা অর্জন, স্বনির্ভরতা এবং আর্থিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে আনসার ও ভিডিপি বাহিনী তার সদস্য-সদস্যাদের জন্য বহুমুখী কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। তিনি প্রত্যেক ব্যক্তির জীবনে সময়োপযোগী মৌলিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজ উন্নয়নে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব জীবনে সঠিক ভাবে কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে অংশীদারী কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। একই সাথে তিনি প্রত্যেককে পারিবারিক উন্নতি সাধনের জন্য পরামর্শ দেন। বাহিনীর যুগোপযোগী বহু প্রশিক্ষণ ও কার্যক্রম হাতে নেওয়ায় রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, এই যুগান্তকারী প্রশিক্ষণ কোর্স কার্যক্রম চালু করার জন্য বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাইদুল ইসলাম এবং ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবীর প্রশিক্ষকবৃন্দ। এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে জেলার ১৩৪ জন আনসার সদস্য অংশ নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।

​উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনের পর পরই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, রংপুর সদর উপজেলার পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ১০ দিন মেয়াদি গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণে ক্লাস গ্রহণ করেন।

​তিনি ভিডিপি সদস্যদের উদ্দেশ্য করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও সমাজের কল্যাণে নিবেদিত হওয়ার পরামর্শ দেন। তিনি প্রশিক্ষণার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণের পরামর্শ দেন। তিনি আরও বলেন কারিগরি শিক্ষা বিশেষ করে টেকনিক্যাল সাইডে দক্ষতা অর্জনের জন্য সদস্যদের প্রতি আহবান জানান। রেঞ্জ কমান্ডার প্রশিক্ষণরত শিক্ষার্থীদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে নিজেদের উদ্যেক্তা হবার পরামর্শ দেন। তিনি আরো বলেন, বর্তমান বাহিনীর মহাপরিচালক মহোদয় তিনি সদস্য ও কর্মচারীর জন্য বিশেষ করে গ্রামীণ জনপদের সদস্যদের সার্বিক উন্নয়নের যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন, এটি সত্যিকার অর্থে প্রশংসনীয়। এজন্য তিনি এই কর্মকান্ডের জন্য মহাপরিচালক মহোদয়কে অভিনন্দন ও ধন্যবাদ জানান।



নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?