ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

  • আপলোড তারিখঃ 12-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 229276 জন
কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২ ছবির ক্যাপশন: সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
ad728
এন.সি জুয়েল, কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১২ জুন) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রাসেল। অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরুবোঝাই একটি ট্রাক মহাসড়কের পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ট্রাকটি একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হন।  দুর্ঘটনায় পাঁচটি গরুর পা ভেঙে গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?