ঢাকা | বঙ্গাব্দ

ইরানের বন্দরে বিস্ফোরণ, নিহত ১৪ জন

  • আপলোড তারিখঃ 27-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 68717 জন
ইরানের বন্দরে বিস্ফোরণ, নিহত ১৪ জন ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক


ইরানের বৃহত্তম বাণিজ্যিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৭৫০ জন। 


শনিবার (২৬ এপ্রিল) দেশটির রাজধানী তেহরানের ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে অবস্থিত শহিদ রাজয়ি বন্দরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। 


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। 


ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহিদ রাজয়িতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন।  তিনি ইরানের সংবাদসংস্থা ইলনাকে বলেছেন, ‘বিস্ফোরণের কারণ কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক। ‘


জাফরি বলেন, ‘আগেই সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক পরিদর্শনের সময় এই বন্দরকে সতর্ক করেছিলেন এবং বিপদের আশঙ্কা তুলে ধরেছিলেন।’


রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্দরের এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে এবং সেখানে জ্বলতে থাকা বহু কনটেইনারের আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।


ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি ‘পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখতে’ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?