ওসমান গনি, গজারিয়া :
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, গুলি বর্ষন, ৬ জন গুলি বৃদ্ধ, ও দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
হোসেন্দী
ইউনিয়নের গোয়ালগাও এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় গুলিবিদ্ধ সহ আহতরা
হলেন,হারুন অর রশিদ (৩৫), রনি (৩৪), মুক্তার (৪২), আনন্দ (২৫), হাসিব (২২)
শাহিনূর বেগম (৫৫), শাহ পরান গ্রুপের রিয়াদ হোসেন (২৪) আক্তার হোসেন (৪০)
জাকির হোসেন (৪৮) হারুন তাঁতি (৩২) আহতদের ৩ জন গজারিয়ায় স্বাস্থ্য
কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে এছাড়াও প্রতিপক্ষ ফজলুর রহমানের ছেরে হারুন আহত
হয়, এ ঘটনায় রাবার ভুলেটে আঘাত প্রাপ্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
হাসপাতালে
চিকিৎসাধীন আহত রিয়াদ জানান গোয়ালগাও গ্রামের মরনের দোকানের সামনে আমরা চা
খাওয়ার জন্য বসে ছিরাম, এসময় হারুনের নেতৃত্বে, ইব্রাহিম, তারা মিয়া,
মুক্তার, আসিফ, আনন্দ সহ ১৫/২০ জনের সঙ্গবদ্ধ দল লাঠি সোটা নিয়ে আমাদের
উপর হামলা করে। এ ঘটনায় আমি, আমার দুই মামাত ভাই সহ কয়েক জন আহত হয়।
স্থানীয়
একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায় আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় শাহ
পরান ও হারুনর রশীদ এর মধ্যে বিরোধ চলে আসছিলো। গত কাল রবিবার বাংলাদেশ
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। তার
জের ধরে গোয়ালগাঁও গ্রামের মরনের মুদি দোকানোর সামনে দু'পক্ষই সংঘর্ষে
জরায়। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা উদ্ধার করে ৩ জন কে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৭ জন কে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান পুর্ববীরোধের জের ধরে দুই পক্ষ উত্তেজিত ছিলো, সকাল থেকে এলাকা থমথম বিরাজমান ছিলো। বিকেলের দিকে সংঘর্ষের ঘটনা ঘটলো।
গজারিয়া
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজিব খান জানান ঘটনার পরপর ঘটনাস্থলে
পুলিশের তদন্ত চলছে, সব বিষয়ে অধিকতর তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যাবস্থা
নেয়া হবে। ঘটনা স্থল পুলিশের নজরদারিতে আছে।