জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (২৫ আগস্ট ২০২৫) রাত ১০টা ৫০ মিনিট থেকে পরদিন ভোররাত ১২টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় মোটরসাইকেলের ইঞ্জিন ও সিট কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. মোমিনুল ইসলাম (২৬), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চরসোনাইকাজী গ্রামের বাসিন্দা।
২) মো. আমিনুল হক ওরফে হামিদুল (২২), একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুঠি কৃষ্ণনন্দবকসী গ্রামের বাসিন্দা।
৩) মো. দুদুল মিয়া (২৮), ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের বাসিন্দা।
৪) মো. মেরুন সরকার (৩৩), গাইবান্ধা সদর উপজেলার পুরাতন ব্রিজ রোড এলাকার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির উপপরিদর্শক মো. তাহিদুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সোনাতলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।