ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে শালবনে চুরি হওয়া অটো খুঁজতে গিয়ে মোটরসাইকেল উদ্ধার

  • আপলোড তারিখঃ 25-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 227022 জন
বীরগঞ্জে শালবনে চুরি হওয়া অটো খুঁজতে গিয়ে মোটরসাইকেল উদ্ধার ছবির ক্যাপশন: ..........................................................................................
ad728
সুজন শেখ, বীরগঞ্জ :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পৌরসভার শালবন এলাকার শালবাগান চেকপোস্ট সংলগ্ন বনায়ন এগ্রো নার্সারীতে লতা পাতা দিয়ে ঢাকা অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বীরগঞ্জ থানার পুলিশ। 

মঙ্গলবার (২৫ জুন ) উপজেলার জগদল মিশন এলাকার আব্দুল আল কাফি প্রতিদিনের মতোই তার চার্জার অটো সারাদিন চার্জ দিয়ে ঘুমিয়ে যায় রাতে কিন্তু ভোর রাতে বৃষ্টির মধ্যে তাদের বাড়ির গেট ভেঙে টি চুরি করে নিয়ে যায় চোর। ঘুম থেকে উঠে দেখেন তাদের সংসার চালানোর একমাত্র অটোটি বাড়িতে নেই। 

অটো খুঁজে পাওয়ার আশায় তার পরিবারের সদস্যরা এবং এলাকার কয়েকজন বিভিন্ন জায়গায় খুঁজতে গেলে কাজল হাজির পাম্পের পূর্ব পাশে শালবন যাওয়ার রাস্তার সামনে অটো পেলেও ব্যাটারি খুঁজে পায় নি। 

বীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, ভোর বেলায় তাকে ফোন দিলে তার বাসায় যাওয়ার পথে অটো টি দেখতে পান পরে ব্যাটারি খুঁজতে গিয়ে শালবাগান চেকপোস্ট সংলগ্ন বনায়ন এগ্রো নার্সারীর সীমানা প্রাচীরের গর্তের মাঝে লতা পাতা দিয়ে ঢাকা অবস্থা দেখে সন্দেহ মনে হলে লতা পাতা সরিয়ে দেখেন মোটরসাইকেল। 

পরে বীরগঞ্জ থানাকে অবগত করলে থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমানের নেতৃত্বে এস আই নূরনবী ইসলাম সহ থানা পুলিশের একটি টিম গিয়ে টিভিয়েজ ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, শালবন থেকে পরিত্যক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে । ব্যক্তি কে শনাক্ত করার চেষ্টা চলমান রয়েছে । পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?