ঢাকা | বঙ্গাব্দ

মার্তিনেজের জোড়া গোল, গ্রুপসেরা হয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

  • আপলোড তারিখঃ 30-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 229322 জন
মার্তিনেজের জোড়া গোল,  গ্রুপসেরা হয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির শহর মায়ামিতে খেলা। চাহিদার চাপে একদিন আগে কর্তৃপক্ষ জানাতে বাধ্য হয় সব টিকিট শেষ। কানায় কানায় ভরপুর হার্ড রক স্টেডিয়ামের গ্যালারি। তবে যার খেলা দেখতে আসা সেই মেসিসহ মূল একাদশের ৯ ফুটবলার বিশ্রামে। আর নিষেধাজ্ঞায় ডাগ আউটে ছিলেন না লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় রোববার (৩০ জুন) সকাল ৬.০০ টায় কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে শুরুতে আর্জেন্টিনার পারফরম্যান্সও ছিল সাদমাঠা। কানাডা, চিলির পর পেরুর বিপক্ষেও প্রথমার্ধে গোল পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টাইনদের উৎসবের উপলক্ষ্য এনে দেন লাউতারো মার্তিনেজ। এরপর পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে সেটা মিস করে পারেডাস। পরে ম্যাচের ৮৬ মিনিটে আরও এক গোল করেন মার্তিনেজ । জাতীয় দলের জার্সিতে টানা ৬ ম্যাচে গোল পেলেন এই স্ট্রাইকার । এতে পেরুকে  ২-০ গোলে হারিয়ে, এ-গ্রুপের সেরা হয়ে কোয়ার্টারে খেলবে আর্জেন্টিনা। চার গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেলেন লাউতারো।

গ্রুপ পর্বে কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। অন্যদিকে কোনো গোল করতে পারেনি পেরু। ফলে কোপা আমেরিকা থেকে বিদায় নিল তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?