ঢাকা | বঙ্গাব্দ

সেমিতে আবার আর্জেন্টিনা-কানাডা লড়াই

  • আপলোড তারিখঃ 06-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 227249 জন
সেমিতে আবার আর্জেন্টিনা-কানাডা লড়াই ছবির ক্যাপশন: ..........................................................................................
ad728

স্পোর্টস ডেস্ক

কানাডা-ভেনেজুয়েলা কোপার কোয়ার্টার ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচটি টাইব্রেকারে গেলে সেখানেও পাল্লা দিয়ে লড়াই করেছে দু’দল। কেউ কাউকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছিল না। অবশেষে ৬ নাম্বার টাইব্রেকার শুটে আসে ফল। যেখানে ইব্রাহিম কোনের গোলে ৪-৩ গোলে জয় পায় কানাডা। ভেনেজুয়েলাকে বিদায় করে সেমিতে পা রাখে দলটি। যেখানে তাদের অপেক্ষায় আর্জেন্টিনা। যাদের বিপক্ষে গ্রুপপর্বেও ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

এদিন অবশ্য ম্যাচের শুরুতে লিডটা পেয়ে গিয়েছিল কানাডায়। ম্যাচের ১৪ মিনিটের মাথায় জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায় কানাডা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল করতে দেয়নি ভেনেজুয়েলাকে। বেশ কয়েক দফা আক্রমণে এলেও ভেনেজুয়েলাকে প্রতিহত করে দেয় কানাডার রক্ষণভাগ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় ভেনেজুয়েলা। তবে সেই আক্রমণ বেশ কয়েক দফা ব্যর্থ হওয়ার পর আলোর মুখ দেখে ৬৫ মিনিটে এসে। দলকে সমতায় ফেরান রনডন। সেই গোলের পর দু’দলই চেষ্টা চালিয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে শেষ পর্যন্ত কেউই আর জালের দেখা পায়নি। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।

আগামী ১০ জুলাই সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি হবে সকাল ৬ টায়। অবশ্য গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে কানাডাকে হারতে হয়েছিল ২-০ গোলে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?