ঢাকা | বঙ্গাব্দ

কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে -হারুন

  • আপলোড তারিখঃ 27-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 220720 জন
কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে -হারুন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

শুক্রবার রাত ১১টার দিকে তিনি বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন।

এর আগে ওই তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য দুই সমন্বয়ক সারজিস আলম ও আব্দুল হান্নান মাসুদ। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সারজিস আলম। এর আগে বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তা পাঠিয়ে জানান, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তাঁকে, নাহিদ এবং বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ।

রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের ও নাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে স্বীকার করে গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র। তবে তাঁদের কত সময় রাখা হবে বা কোনো মামলাতে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে বিষয়ে কোনো কর্মকর্তাই মুখ খোলেননি। 

তবে রাত ১১টার দিকে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, তাঁদের নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?