ঢাকা | বঙ্গাব্দ

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

  • আপলোড তারিখঃ 11-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19521 জন
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক


জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। 


বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। 


দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে (বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকা) থেকে নির্বাচন করবেন। অন্যদিকে রংপুর-৪ আসনে নির্বাচন করবেন দলের সদস্য সচিব আখতার হোসেন।


এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তাঁরা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। তিনি দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটের প্রচার চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।


এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি প্রার্থী তাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?