নিজস্ব প্রতিবেদক >>
বৃহস্পতিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু তাতে সায় দেয়নি বিচারপতিদের কেউ। উল্টো ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এমন পরিস্থিতিতে শনিবার প্রধান বিচারপতিকে আবারও পদত্যাগের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্য সমন্বয়কেরা।
জানা গেছে, চলমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এতে আপত্তি তুলেছেন সারজিস আলমসহ অন্যান্য সমন্বয়কেরা।
শনিবার সকালে এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘আপনাদের মতো অযোগ্য বিচারপতিদের জন্য দেশের আজ এই অবস্থা। কোনো প্রকার চক্রান্তের চেষ্টা করলে জনগণ চিরকালের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ করবে। ’
দাবি অনুযায়ী পদত্যাগ না করলে ভয়াবহ পরিণতি ভোগের ব্যাপারে হুশিয়ারি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কেরাও।