ঢাকা | বঙ্গাব্দ

৯ এপিবিএন চট্টগ্রাম-এর অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 06-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 224327 জন
৯ এপিবিএন চট্টগ্রাম-এর অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার ছবির ক্যাপশন: ..........................................................................................
ad728

মো.মাসুদ আলম সাগর, ব্যুরো প্রধান চট্টগ্রাম

গত ০৫ জুলাই ২০২৪ ইং তারিখে ০৭:১৫  ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মোঃ নুরুল আফছার ভূঁইয়া এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রেজাউল ইসলাম খান ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জাকির হোসেন ভূঁইয়াসহ সঙ্গীয় এসআই (নিরস্ত্র) শরিফুজ্জামান ভূঁইয়া এর সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি, চট্টগ্রাম বাকলিয়া থানাধীন বউবাজার মেহমান কলোনীস্থ খোকন জমিদারের ভাড়া ঘরের ভিতর হতে গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল (২২), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-পালাসুতা, হাসেম মেম্বারের বাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-মেহমান কলোনী, খোকন জমিদারের বাড়ীর ভাড়াটিয়া, বউ বাজার, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম এর হেফাজত ও দখল হতে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) এবং মাদক বিক্রয় লব্দ অর্থ ২,০০০/-(দুই হাজার) টাকা উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সিএমপি, চট্টগ্রাম এর বাকলিয়া থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৭/২০২৪ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনি ১০ (ক) রুজু করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?