আরিফ হোসেন,গোদাগাড়ী,রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা করেছে । বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা সদরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অবসর শরিফ উদ্দিন ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ উদ্দিন বলেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। দমন–পীড়ন দিয়ে এ দলকে দমানো যাবে না। বিগত দিনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ঐক্যবদ্ধভাবে লড়াই করে এসেছে।
তিনি বলেন, বিএনপি বরাবরই একটি শক্তিশালী দল। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এ দল প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপিকে ভাঙা যাবেনা । দেশের গণতান্ত্র উদ্ধারে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠেছে। গত সতেরো বছরে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে,গুম খুন করেছে তবুও বিএনপিকে দমাতে পারেনি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলনের মাধ্যমে রাজপথে থেকেছে।
তিনি আরোও বলেন বিএনপি বিরুদ্ধে এখনও দেশি ও বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রামী প্ল্যাটফর্ম।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।
সমাবেশ শেষে গোদাগাড়ী উপজেলার সদরের মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গন থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের করে নেতা-কর্মীরা।