ঢাকা | বঙ্গাব্দ

অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ বদরুল আলম খান

  • আপলোড তারিখঃ 11-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 214961 জন
অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ বদরুল আলম খান ছবির ক্যাপশন: ...............................................................
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টোর অ্যান্ড ডিভিশনাল চিফ, ময়মনসিংহ >>


সারাদেশে পুলিশের গাড়ি ভাংচুর,থানায় অগ্নি সংযোগ, থানায় গিয়ে পুলিশ হত্যা, যেখানে সেখানে পুলিশ ও তার পরিবারকে আক্রমণ। পুরো থানা জ্বালিয়ে দেওয়া, একসাথে অনেক পুলিশকে অকাতরে হত্যা, শুধু হত্যা করেই শেষ নয়, পুলিশের লাশ গাছে ঝুলিয়ে রাখা, এই হত্যা যজ্ঞের মাস্টার প্লানের ধারা বাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার সরকার উৎখাত  আন্দোলনে উত্তাল সারাদেশ।


৫ আগস্ট ময়মনসিংহ বিভাগে জামাল জেলায় কয়েকশ অপরিচিত যুবক দেশীয় অজস্র অস্র নিয়ে জামালপুর থানায় আক্রমণ করে। জামালপুর থানা দায়িত্বরত  পুলিশ ও ডিবি পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। জামালপুর জেলা ডিবি ওসি কাজী শাহ নেওয়াজ ও ফুলপুর থানার সাবেক অফিসার ইনচার্জ বর্তমানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ বদরুল আলম খান জামালপুর জেলা ও পুলিশ পরিদর্শক ইমরান সঙ্গীয় ফোর্স থানায় ডিউটি করা কালে  এক দল সশস্ত্র সন্ত্রাসী, দুষ্কৃতকারী থানায় আক্রমণ চালায়। ইহাতে সবাই দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে ফুলপুর থানার সাবেক ওসি মোহাম্মদ আলম খান ও পুলিশ পরিদর্শক ইমরান থানার সাথে থাকা মসজিদে আশ্রয় নেয়। আল্লাহ ঘর মসজিদে গিয়েও তাদের শেষ রক্ষা হয়নি, সেখানেও মর্মান্তিক হামলা চালায়। পুলিশ পরিদর্শক মোহাম্মদ বদরুল আলম খান মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। ঘটনার দিন তাৎক্ষণিক ঝড় বৃষ্টি শুরু হওয়ায় ডিবি ও থানা পুলিশের বিচক্ষণতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আগ্নীয়অস্র লুটের ঘটনা থেকে রক্ষা পায় জামালপুর  থানা।

বর্তমানেও জামালপুর থানায় থমথমে অবস্থা বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?