ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 54032 জন
চট্টগ্রামে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক 


চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানায় শ্রমিক ও কর্মচারীরা একক বেতন কাঠামো চালু ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিইউএফএল শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।


বিক্ষোভ শেষে কারখানার প্রধান ফটকের সামনে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একই প্রতিষ্ঠানের কর্মীদের জন্য দুটি আলাদা বেতন কাঠামো চালু থাকায় বৈষম্যের সৃষ্টি হয়েছে। উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্রমিকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে তারা জানান।


কর্মসূচির সভাপতিত্ব করেন মাস্টার অপারেটর সৈয়দ আসলাম আলী এবং সঞ্চালনা করেন মাস্টার অপারেটর শ্যামল কান্তি নাথ। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম, সহসভাপতি হারুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক আলম মজুমদার, সিইউএফএল এমপ্লয়িজ ক্লাবের সভাপতি ফরিদুল আলম চৌধুরীসহ অন্যরা।


বক্তারা জানান, কারখানা সচল থাকলে প্রতিদিন ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন সম্ভব, যার বাজারমূল্য দৈনিক প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা। কিন্তু চলতি বছরের ১১ এপ্রিল থেকে গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ পুনঃস্থাপন করে উৎপাদন চালুর দাবি জানান।


যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম বলেন, জাতীয় মজুরি কমিশন থেকে জাতীয় বেতন কমিশনে স্থানান্তর করলে করপোরেশনের অতিরিক্ত ব্যয় হবে না। তাই বিসিআইসির অধীন সব টেকনিশিয়ান ও অপারেটরকে একীভূত বেতন স্কেলে আনার জন্য নির্দিষ্ট সময়সীমা ও রূপরেখা প্রণয়ন জরুরি। 


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?