ঢাকা | বঙ্গাব্দ

বৃষ্টি ও উজানের ঢলে বন্যা-পানির নিচে বর্ডার হাট

  • আপলোড তারিখঃ 03-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 225344 জন
বৃষ্টি ও উজানের ঢলে বন্যা-পানির নিচে বর্ডার হাট ছবির ক্যাপশন: .............................................................
ad728
মো. রফিকুল ইসলাম, চর রাজিবপুর

কুড়িগ্রাম জেলায় চর রাজিবপুর উপজেলা ঘিরে থাকা  সবগুলো নদীর পানি প্রবল বৃষ্টি ও  উজানের ঢলে বেড়ে যাওয়ায় ঘরবাড়ি,আবাদিজমি,হাঁস-মুরগি ও গরু-ছাগলের খামার   পানির নিচে। এ এলাকায় একাধারে কয়েকদিন ধরে বৃষ্টি চলমান রয়েছে এবং উজান থেকে পানির ঢল নামছে।ফলে জিনজিরাম,সোনাভরিসহ প্রতিটি নদীর পানি বেড়েই চলেছে।এমতাবস্থায়  কৃষক, শ্রমিকরা হতাশায় অবসর সময় পার করছেন। চর রাজিবপুর উপজেলায় বালিয়ামারিতে অবস্থিত আন্তর্জাতিক বাজার বালিয়ামারি -কালিয়ারচর বর্ডার হাটটি বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে। বর্তমানে বন্যার পানি বর্ডার হাটে হাঁটু থেকে কোঁমর পর্যন্ত দাঁড়িয়েছে এবং উজানের ঢলের স্রোত বইছে।বর্ডার হাটটি সপ্তাহে দুদিন সোমবার ও বুধবারে বসতো।কিন্তু বন্যার পানি উঠায় হাটটি বন্ধ রয়েছে। ফলে স্থানীয় এলাকায় প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। 

সাবেক ইউপি সদস্য ও বর্ডার হাটের ক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বন্যার প্রথম ধাপে বর্ডার হাটটি বন্ধ ছিল, এখন দ্বিতীয় ধাপে একাধারে কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়ে যাওয়ায় হাটে কোঁমর পর্যন্ত পানি হয়েছে। ফলে আজকে (বুধবার) হাটটি বন্ধ,হাটটি বন্ধ থাকায় আমরা দুঃচিন্তায় সময় পার করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?