ঢাকা | বঙ্গাব্দ

৭দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপলোড তারিখঃ 12-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 218676 জন
৭দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র  জমা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

বাংলাদেশ সমাচার ডেস্ক >>


যাদের হাতে অনুমোদনহীন অস্ত্র আছে তাদের আগামী ৭ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এই আলটিমেটাম দেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ অস্ত্র যাওয়ার কথা না, সেটার অথরাইজ পুলিশ, র‌্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কীভাবে এদের হাতে গেল।

তিনি বলেন, যেসব সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে তা আগামী ৭দিনের মধ্যে থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে, একটা অবৈধ অস্ত্র, আরেকটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে। আর যার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া লাগতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা তা জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?