ঢাকা | বঙ্গাব্দ

চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ 08-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 226496 জন
চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
অনলাইন ডেস্ক:

চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে চারদিনের এক দ্বিপক্ষীয় সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটির বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।


৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে ১০ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন তিনি।


চারদিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সফর দু’দেশের মধ্যে সম্পর্ককে 'কৌশলগত অংশীদারিত্ব' থেকে 'কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে' উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?