ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যা: মেঘালয়ে ফয়সালের দুই সহযোগী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 28-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14710 জন
ওসমান হাদি হত্যা: মেঘালয়ে ফয়সালের দুই সহযোগী গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। 


তিনি বলেন, ‘স্থানীয়দের সহায়তায় তারা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়েছেন। তাদের পালাতে সহযোগিতা করেছে ভারতের দুই নাগরিক। মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।


মো. নজরুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক কারণেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে। যারা ৫ আগস্টের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’


তিনি বলেন, ‘শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এখন পর্যন্ত আমরা ১১ জন গ্রেপ্তার করেছি। দ্রুতই চার্জশিট দেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স, ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মো. আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভারের হেমায়েতপুর, ঢাকার আগারগাঁও এবং নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?