ঢাকা | বঙ্গাব্দ

গুলিবিদ্ধ অসহায় ফয়সাল মৃত্যুশয্যায়, দেখার কেউ নেই

  • আপলোড তারিখঃ 17-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 211693 জন
গুলিবিদ্ধ অসহায় ফয়সাল মৃত্যুশয্যায়, দেখার কেউ নেই ছবির ক্যাপশন: .............................................................
ad728
মো.  আকরাম হোসেন >>

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজারের পরিচ্ছন্নকর্মী ফয়সাল গুলিবিদ্ধ হয়ে মৃত্যুশয্যায়। তাকে আর্থিক বা সার্বিক সহযোগীতা করছেন না কেহই। মানবেতর জীবন যাপনকারী অসহায় ফয়সাল এর স্ত্রী হাটে বাজারে মানুষের নিকট থেকে সাহায্য চেয়ে চিকিৎসা করাচ্ছেন ফয়সালকে।তার অপারেশন করাতে ডাঃ বলেছেন এই মুহুর্তে খরচ হবে প্রায় ২ থেকে তিন লক্ষ টাকা।ফয়সালের স্ত্রী বলেন ছাত্র সমন্বয়ক ও ছাত্রদের সুদৃষ্টি কামনা করি শিশুপুত্রকে নিয়ে আমার বেঁচে থাকার অবলম্বনকে বাঁচাতে সহযোগীতা করুন।গত ০৫ আগস্ট ২০২৪ দুপুর ১২ টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের সাথে,আশুলিয়ার বাইপাইলে কোটা আন্দলোলনরত ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়ায় হয়।এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিবর্ষণে নিহত হয় অগনিত ছাত্র জনতা।গুলিবিদ্ধ হয় বাইপাইল কাঁচাবাজারের নিয়মিত পরিচ্ছন্নকর্মী ফয়সাল।ফয়সালের পেট দিয়ে একটি বুলেট ঢুকে ওপারদিয়ে বের হয়ে যায়।আহত ফয়সাল কে নিয়ে প্রথমে সাহারা হসপিটাল ও পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করে, বর্তমানে সে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন।গুলিবিদ্ধ ফয়সাল যশোর জেলার মনিরামপুর থানার পারখাজুরা গ্রামের রবিউল ইসলাম ও জেসমিন খাতুনের পুত্র।

জিবিকার তাগিদে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে আশুলিয়া থানার বগাবাড়ি বাজারের আবু সাইদের ভাড়া বাড়িতে ভাড়ায় থাকেন।এলাকাবাসী ও সুধী সমাজের দাবি বর্তমান সরকার ও ছাত্র সমন্বয়ক ছাত্ররা এগিয়ে এসে ফয়সালকে সহযোগীতা করুন। রাষ্ট্রীয়ভাবে ও ছাত্র সমাজের সার্বিক তত্ববধায়নে তার চিকিৎসা করা হোক। অসহায় ফয়সালকে বাঁচাতে এগিয়ে আসুন আপনিও।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?