ঢাকা | বঙ্গাব্দ

বিসিবি সভাপতি পদ থেকে পাপন’র পদত্যাগ

বাংলাদেশের ক্রিকেটে ১২ বছরের পাপন যুগের অবসান
  • আপলোড তারিখঃ 21-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 211841 জন
বিসিবি সভাপতি পদ থেকে পাপন’র পদত্যাগ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
স্পোর্টস ডেস্ক >>


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে ১২ বছরের পাপন যুগের অবসান হচ্ছে।


আজ বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন। সূত্র বলছে, বিসিবি সভাপতির পদত্যাগ ইস্যুতেই এই বৈঠক ডাকা হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকার সদস্য ও মন্ত্রী হওয়ার কারণে তখন থেকেই আত্মগোপনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকদিন ধরেই অবশ্য ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল বিসিবির সভাপতি পদ ছাড়তে যাচ্ছেন তিনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো, বিসিবির সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। পাপনের সাথে বেশ কয়েকজন ক্রিকেট পরিচালকও পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?