ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

  • আপলোড তারিখঃ 21-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 210301 জন
হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক >>


দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় বাসায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সন্ধ্যার দিকে বাসায় ফিরতে পারেন।


৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। 


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ৬ মাস পরপর মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। তবে ক্ষমতার পালাবদলের পর অন্তর্বতী সরকার তাকে সকল মামলা থেকে অব্যাহতি দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?