অনলাইন ডেস্ক
আমদানি-লেনদেন সম্পর্কিত সব বিদ্যমান নির্দেশনা একত্র করে একটি মাস্টার সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতিমালা আরও স্পষ্ট ও সহজবোধ্য হবে বলে আশা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার জারি হওয়া এই মাস্টার সার্কুলারটি এক বছরের জন্য কার্যকর থাকবে।
অন্তর্ভুক্ত বিষয়সমূহ
লেটার অব ক্রেডিট (এলসি)
রেমিট্যান্স ও ক্রয়চুক্তির আওতায় আমদানি
সরবরাহকারী ও ক্রেতার ঋণ
সফটওয়্যারের ই-ডেলিভারি
বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি
ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে আমদানি
স্বর্ণ, রৌপ্য ও গয়না আমদানি সংক্রান্ত নির্দেশনা
এর আগে গত মাসে রপ্তানি খাতের জন্যও বাংলাদেশ ব্যাংক একই ধরনের মাস্টার সার্কুলার জারি করেছিল।
সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এই উদ্যোগের ফলে ব্যাংক ও আমদানিকারক উভয়ের জন্য নীতিমালা বোঝা সহজ হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে বাংলাদেশের নীতিমালার সামঞ্জস্য আরও বৃদ্ধি পাবে।