ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ হেফাজতে চার শতাধিক আনসার সদস্য

  • আপলোড তারিখঃ 26-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 208539 জন
পুলিশ হেফাজতে চার শতাধিক আনসার সদস্য ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক >>


চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত সাধারণ আনসার সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল রোববার রাতে সচিবালয়ে এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছেড়ে পালিয়ে যান আনসার সদস্যরা। এ সময় সেখান থেকে দুই নারী সদস্যসহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে হেফাজতে নেয় পুলিশ।


গত দুইদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। দাবি আদায়ের জন্য গতকাল রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না।


সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন—এমন খবর ছড়িয়ে পড়ে।


পরে রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে রাত পৌনে ১০টার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?