ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’র নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান

  • আপলোড তারিখঃ 27-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 206474 জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’র নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

মো. বেল্লাল হাওলাদার >>


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান।


মঙ্গলবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিদায়ী উপাচার্য দীন মো. নূরুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, চেয়ারম্যান, ফার্মাকোলজি বিভাগ, বিএসএমএমইউ, ঢাকা-কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শূন্য পদে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হলো।


শর্তাবলির মধ্যে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ ০৪ (চার) বছর হবে। এমনকি উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উপাচার্য পদের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন। এছাড়া নতুন এই উপাচার্য বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?