ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় এখন সাধারণ ছাত্র-জনতার দখলে

  • আপলোড তারিখঃ 10-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 217583 জন
আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় এখন সাধারণ ছাত্র-জনতার দখলে ছবির ক্যাপশন: ...............................................................
ad728

মো. জাহিদুর রহমান >>


আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় এখন সাধারণ ছাত্র -জনতার দখলে। গেল ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগ করার কয়েক ঘন্টা পরই দলের কেন্দ্রীয় কার্যালয়সহ পাশাপাশি তিনটি ভবনে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা এবং ব্যাপক ভাঙচুর ও লুট করা হয় কার্যালয়ে থাকা বিভিন্ন মালামাল। এমনকি বাথরুমের কমোডটিও খুলে নিয়ে যায়।

 কেন্দ্রীয় কার্যালয়ের ১০ তলা ভবনেই বসতেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  ১৯৪৭ সালে  প্রতিষ্ঠার পর থেকে গুলিস্তান এই স্থান থেকেই আওয়ামীলীগের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সেই উত্তাল দিনগুলিতে কেন্দ্রীয় কার্যালয় থেকেই আসতো সকল ঘোষণা। এখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার প্রেরণাময়ী বক্তৃতা দিয়ে জনতাকে উদ্বুদ্ধকরতেন। 

এখানকার  অবস্থা  দেখে এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, আওয়ামীলীগ এদেশের একটি অতি পুরাতন দল। দীর্ঘ  ৭৫ বছর হলো দলটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই থেকে সকল গুরুত্বপূর্ণ আন্দোলনে এদেশের মানুষের পাশে থেকেছে এমনকি ১৯৭১ সালে  দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রামে রয়েছে অসামান্য   অবদান।  পাকিস্তানী শাসনামল থেকে কখনো এমন হয়নি কেউ সাহস করে এই কার্যালয় ভাঙাতো দূরে থাক বন্ধ করার কথা বলেনি। সকাল হতে মধ্যরাত অবধি মুখর থাকতো এই এলাকা। আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় এখানে থাকার কারণে বঙ্গবন্ধুর নামের সাথে মিল রেখে এ স্থানের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু এ্যভিনিউ।

বিধ্বস্ত কার্যালয়ে সামনে লাল ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘সাধারণ ছাত্র-জনতার’ কার্যালয়। উৎসুক জনতাকে জিজ্ঞেস করলে একজন বলেন বুধবার কয়েকজন লোক এসে এই ব্যানার টানিয়েছেন তবে তারা কারা জানিনা।  এছাড়া কার্যালয়ের সামনের সড়কের বড় করে সাদা রং দিয়ে লেখা হয়েছে ‘স্বাধীন বাংলাদেশ-২০২৪’। 

বৃহস্পতিবার  (৮ আগস্ট)  সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে। এখনও উৎসুক লোকজন কার্যালয়ে সামনে ঘোরাঘুরি করছেন, আবার কেউ ছবি-সেলফি তুলছেন। কয়েকজনকে লাঠিহাতে সাধারণ জনগণকে দাড়িয়ে নাথেকে সরে যেতে বলছেন।


অফিসটির সামনের সড়কে কালেমা খচিত কালো পতাকা নিয়ে একটি রিকশায় বসেন এক ভদ্রলোক। তিনি নিজেকে ‘বাবু গুলিস্তান’ বলে পরিচয় দিলেন। পরে তার নাম আসাদুজ্জামান বাবু বলে জানান। তার ভাষ্য অনুযায়ী,  আল্লাহর নাম গাছে গাছে লিখেন। আজকে স্বাধীন বাংলাদেশ-২০২৪ উদযাপন করতে তিনি এখানে এসেছেন। এটা ছিলো মীর জাফর- স্বৈরাচারদের কার্যালয়। এখন থেকে এটা হবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কার্যালয়। স্বৈরাচার মুক্ত করার নূন্যতম কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নেই। 

উল্লেখ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়টি ৮ কাঠা জমির ওপর নির্মিত। পুরোনো ভবন ভেঙে সেখানে ১০ তলা বিশিষ্ট নতুন এই ভবন ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেন দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?