ঢাকা | বঙ্গাব্দ

কালো টাকা সাদা করার বিধান বাতিল

  • আপলোড তারিখঃ 29-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 203905 জন
কালো টাকা সাদা করার বিধান বাতিল ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

স্টাফ রিপোর্টার >>


বহুল আলোচিত কালোটাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে। এই বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থ পাচারের বিরুদ্ধেও কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।


সভা শেষে সাংবাদিকদেরকে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা। তাঁর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন। রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। তারমধ্যে নিত্যপণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আলোচনা হয়েছে। হজের মূল্য যৌক্তিক পর্যায়ে কমানোর ব্যপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও অব্যাহত থাকবে।


এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ সংশোধন করা হয়েছে। বৈঠকে 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?