ঢাকা | বঙ্গাব্দ

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করতে স্বামী

  • আপলোড তারিখঃ 12-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 229816 জন
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করতে স্বামী ছবির ক্যাপশন: ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী
ad728

মোঃ ছালাহ্ উদ্দিন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী। পুলিশ সেই স্বামীকে সাথে নিয়ে উদ্ধার করে স্ত্রীর মরদেহ।
খুন হওয়া নারী সিনথিয়া ইসলাম খুশবু (২৪) ও হত্যাকারী আক্কাস আলী রনি (২৫) উভয়ের স্থায়ী বাড়ী বরিশালের ভোলায়। তবে দুইজনেরও পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারের অমতে তারা বিবাহ করে সোনাগাজী পৌরসভার চরগনেশ ৯ ওয়ার্ডের আলমগীর হুজুরের বাড়িতে বসবাস করছে। ছেলেটি পৌর শহরের ক্ষুদ্র ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে আক্কাস আলী রনি বিমর্ষ অবস্থায় সোনাগাজী মডেল থানায় এসে ঘুরাঘুরি করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্য তাকে জিজ্ঞেস করে সে কেন আসছে। তখন জবাবে বলে, নিজের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে এসেছে।
তার ভাষ্যমতে তাকে নিয়ে পুলিশের একটি টিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের আলমগীর হুজুরের বাড়ী শিউলি ভবনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত নারীর মরদেহ দেখতে পায়। তখন হত্যাকারী ও মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সূদ্বীপ রায় রক্তাক্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,  সকাল ৭টা ২০মিনিটের সময় একজন যুবক থানায় এসে তার স্ত্রীকে হত্যা করছে বললে তাকে নিয়ে একটি টিম ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে । পাশাপাশি নিজের স্বীকারোক্তি অনুযায়ী ঐ যুবককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে জানা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ BANGLADESH SHOMACHAR

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?