ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৯৩ জন নিহত

  • আপলোড তারিখঃ 22-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 66592 জন
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৯৩ জন নিহত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক


ইসরায়েলি হামলায় গাজায় একদিনে কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই শতাধিক। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৬৫০ ছাড়িয়ে গেছে।


এছাড়া পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


আল জাজিরা জানায়, বুধবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন। এছাড়া বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে।


মন্ত্রণালয় জানায়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে পারছে না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।


গত জানুয়ারিতে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলেও মার্চে তা ভেঙে দিয়ে ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল স্থল অভিযান আরও বিস্তৃত করেছে এবং বোমা হামলার মাত্রাও বাড়িয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?