মো রেজাউল করিম আলম, জেলা প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত ভোটে জয়ী হওয়া নির্বাচিত প্রতিনিধিদের প্রধান অতিথি থেকে সংবর্ধনা প্রদান করেছেন পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য মোঃ নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। ০২ ০৬ ২০২৪ রবিবার দুপুরে সদর উপজেলা হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত হন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ , পঞ্চগড় সদর উপজেলা পরিষদের পুনরায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন লিপি সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় এক আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।