ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনকে কখনোই স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হতে দিতে চায় না ইসরায়েল, ট্রাম্পের ভাবনা কী?

সম্প্রতি গাজায় যুদ্ধ বিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতা বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
  • আপলোড তারিখঃ 08-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 69718 জন
ফিলিস্তিনকে কখনোই স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হতে দিতে চায় না ইসরায়েল, ট্রাম্পের ভাবনা কী? ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সম্প্রতি ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি, ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার সব ক্ষমতা থাকা উচিত। কিন্তু আমাদের হুমকির মুখে ফেলতে পারে, এমন কোনো ক্ষমতা তাদের হাতে থাকা উচিত নয়। এর অর্থ হলো সব সার্বভৌম ক্ষমতা যেমন সামগ্রিক নিরাপত্তা সব সময় আমাদের হাতেই থাকবে।

 ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব। আর সেই শান্তি এমন হবে, যেখানে আমাদের নিরাপত্তা, সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা, সব সময় আমাদের হাতেই থাকবে।নেতানিয়াহু নিজের অবস্থানে আরো দৃঢ় থেকে বলেন যে, ‘এখন অনেকেই বলবে, এটি তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটি রাষ্ট্রই নয়, এটা ওটা। আমরা এসব নিয়ে ভাবি না। আমরা শপথ করেছি আর কখনো নয়, এটা (ফিলিস্তিনের স্বাধীনতা) আর কখনো ঘটতে দেওয়া হবে না।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আগ্রহী নন বলেই ধারণা করা হয়। কারণ, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কাছে জানতে চাওয়া হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কী? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না।

 


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?