ঢাকা | বঙ্গাব্দ

রোজির মার্কিন নাগরিকত্ব কি থাকবে?

  • আপলোড তারিখঃ 13-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 58793 জন
রোজির মার্কিন নাগরিকত্ব কি থাকবে? ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘রোজি ডোনেল আমাদের মহান দেশের স্বার্থের উপযোগী নন। বিবেচনায় তাঁর নাগরিকত্ব বাতিলের বিষয়টি আমি গুরুত্ব দিয়ে ভাবছি।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যা হয়। তাতে প্রাণহানি ঘটে শতাধিক। বন্যার পর রোজি ডোনেল আবহাওয়ার পূর্বাভাস সংস্থাগুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। এরই পরিপ্রেক্ষিতে রোজির বিরুদ্ধে তোপ দাগেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।

চলতি মাসে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রোজি। ভিডিওতে তিনি জুলাই টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ১১৯ জনের প্রতি শোক জানান। সেই সঙ্গে বন্যার পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া পরিবেশ বিজ্ঞান সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক কাটছাঁট জন্য দায়ী।

ভিডিওতে রোজি আরও বলেন, ‘টেক্সাসে কী ভয়াবহ গল্প। আপনি এটা জানেন যে যখন প্রেসিডেন্ট প্রাথমিক সতর্কতা ব্যবস্থা সরকারের আবহাওয়া পূর্বাভাসের সক্ষমতা ব্যর্থ করে দেন, তখন এর ফলাফল আমরা নিত্যদিন দেখতে শুরু করব।

মূলত এরপরই রোজির সমালোচনায় সরব হন ট্রাম্প। রোজির বিরুদ্ধে তিনি এতটাই চটেন যে তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়ে পোস্ট করেন ট্রুথ সোশ্যালে।

 

 


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?