চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
পরবর্তীতে ফায়ার এক্সট্যাঙ্গুইশার এবং পানির মাধ্যমে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ এবং নেভানো হয়। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ট্রেনটি চট্টগ্রাম থেকে কমলাপুর আসার পর থেকে জেনারেটর বন্ধ করা হয়নি বিধায় আগুনের সূত্রপাত ঘটে। যদিও ট্রেনটি কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবার সময় ছিল দুপুর ১:৪৫ মিনিট। তার মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হবার পরও ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়া হয়নি। তন্মধ্যে বিকাল ৩টায় ট্রেনটিতে আগুনের সূত্রপাত ঘটে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।