ঢাকার মিরপুর ১২ নম্বরে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা জামিয়া ইমদাদিয়া দারুল উলুম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাকরি করে আসা তিনজন কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার গুরুতর অভিযোগ উঠেছে।
চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন—ফোরকান হাওলাদার (হিসাবরক্ষক), মোঃ আব্দুল কাদের (অফিস সহকারী), এবং মোঃ মিজানুর রহমান (খাদিম)। ভুক্তভোগীদের দাবি ১৪ জুলাই রাতে জোরপূর্বক তাদের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়। তারা আরো জানান, ব্যক্তিগত স্বার্থে নিজস্ব লোক নিয়োগের উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হোক এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতদের যথাযথ মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করা হোক।