সাকিবুল হাছান
আজ শনিবার (২ আগস্ট) দেশের চারটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রযোজ্য পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য এই ঝড়ো হাওয়ার কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের মতে, এই সতর্কতা মূলত নৌযান ও নদীপথে চলাচলরতদের নিরাপত্তা নিশ্চিত করতেই জারি করা হয়েছে। যাত্রী ও মালবাহী নৌযানগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।