ঢাকা | বঙ্গাব্দ

ঢাবি’র নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ

  • আপলোড তারিখঃ 27-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 207364 জন
ঢাবি’র নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

রিপোর্টার ঢাবি >>


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদেশক্রমে তাঁর নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার উপসচিব শহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান।


ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

একাডেমিকের পাশাপাশি উন্নয়নক্ষেত্রেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক নিয়াজ আহমেদ খানের।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?